সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত পিটার হাস

নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে মনোনয়ন দেয়া হয়েছে পিটার হাসকে। শুক্রবার হোয়াইট হাউসের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এদিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বাংলাদেশসহ আরও চার দেশে রাষ্ট্রদূত মনোনয়ন দিয়েছেন। অন্য তিনজন হলেন- ভারতে এরিক গার্সেটি, চিলিতে বার্নাডেট মিহান ও মোনাকোতে ক্যাম্পবেল বাওয়ার।

পিটার হাস বর্তমানে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অব স্টেট এবং অর্থনীতি ও বাণিজ্য বিষয়ের প্রিন্সিপাল ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অব স্টেট হিসেবে কাজ করছেন। কর্মজীবনে তিনি ভারতের মুম্বাইসহ বিদেশের আরও চারটি মিশন ও কন্স্যুলার সার্ভিসে কাজ করেছেন। ইংরেজির পাশাপাশি হাস ফরাসি ও জার্মান ভাষায় দক্ষ।