সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

ফাইল ছবি

ব্রিটেনের দীর্ঘতম সময় রাজত্বকারী সম্রাজ্ঞী রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে বাংলাদেশ সরকার।

শুক্রবার মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ‘সরকার এ মর্মে সিদ্ধান্ত নিয়েছে যে বাংলাদেশের অকৃত্তিম বন্ধু ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে আজ ৯ সেপ্টেম্বর ২০২২ শুক্রবার থেকে ১১ সেপ্টেম্বর রবিবার পর্যন্ত বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে তিন দিনের শোক পালন করা হবে।’

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘এ উপলক্ষে আজ ৯ সেপ্টেম্বর শুক্রবার থেকে ১১ সেপ্টেম্বর ২০২২ রবিবার পর্যন্ত বাংলাদেশের সকল সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশস্থ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে এবং তাঁর বিদেহী আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।’

বাকিংহাম প্যালেস জানিয়েছে, ৭০ বছর রাজত্ব করার পর স্থানীয় সময় বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বিকালে রাজপরিবারের সদস্যদের উপস্থিতিতে রানি দ্বিতীয় এলিজাবেথ (৯৬) বালমোরাল ক্যাসেলে মারা গেছেন।

—ইউএনবি