সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

প্রধানমন্ত্রীর ভারত সফর পরবর্তী সংবাদ সম্মেলন বুধবার

ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সাম্প্রতিক চারদিনের ভারত সফরের ফলাফল বিষয়ে বুধবার বিকালে একটি সংবাদ সম্মেলন করবেন। সোমবার প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, বুধবার বিকাল ৪টায় সংবাদ সম্মেলন শুরু হবে।

গত ৫ সেপ্টেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে দেশটিতে চারদিনের সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তিনি নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা করেন এবং পৃথকভাবে দেমটির রাষ্ট্রপতি দ্রুপদি মুর্মু ও উপরাষ্ট্রপতি জগদীপ ধনখরের সঙ্গে দেখা করেন।

সফরকালে কুশিয়ারা নদীর পানি বন্টন সহ বেশ কয়েকটি ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির জন্য ঢাকা-দিল্লি সাতটি সমঝোতা স্মারক সই করেন।

অন্যান্য সমঝোতা স্মারকগুলো হলো- মহাকাশ সংক্রান্ত গবেষণা প্রযুক্তি, বিজ্ঞান ও প্রযুক্তি, রেলওয়ে, বিচার বিভাগ ও সম্প্রচারের ক্ষেত্রে সহযোগিতা।

—ইউএনবি