সাম্প্রতিক
ওবায়দুল কাদেরসহ ৭ নেতার মামলায় আজ শেষ হচ্ছে প্রসিকিউশনের যুক্তি সালমান শাহ হত্যা মামলায় জামিন মেলেনি ডনের সিএনজি স্টেশনে গ্যাস নেই, বাসার চুলাতেও আগুন জ্বলে না গোপালগঞ্জে ৮-১০ ঘণ্টা লোডশেডিং, নিরাপত্তা চেয়ে পুলিশের দ্বারস্থ বিদ্যুৎ অফিস সিলেটে বাসা থেকে স্বামী-স্ত্রীসহ তিনজনের গলাকাটা লাশ উদ্ধার পাইলটের গাঁজাসেবন, মাঝআকাশে নিয়ন্ত্রণ হারিয়ে ৩০০ ফুট নিচে নেমেছিল এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ফ্যামিলি কার্ড নিয়োগে অনিয়ম, নাটোরে ইউএনও কার্যালয়ে হামলা-ভাঙচুর নোয়াখালীতে পুরোপুরি বন্ধ গ্যাস সরবরাহ, বিপাকে ২৯ হাজার গ্রাহক রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধ, বিলবোর্ড ৭টায় মন্ত্রিসভা ও বিএনপিতে পরিবর্তনের হাওয়া
Skip to content

রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার ওয়েস্টমিনস্টার অ্যাবেতে অন্যান্য বিশ্ব নেতাদের সঙ্গে রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে যোগ দেন।

এসময় ওয়েস্টমিনিস্টার অ্যাবে-তে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁও ছিলেন শত শত বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে। এখানেই ১৯৮৭ সালে রানির বিয়ে হয়েছিল এবং ১৯৫৩ সালে রানি হিসেবে তার অভিষেক হয়েছিল।

পতাকায় মোড়া রানির কফিনের ওপর ইম্পেরিয়াল স্টেট ক্রাউন রেখে রয়্যাল নেভির নাবিকেরা একটি বন্দুকের গাড়িতে করে চার্চে নিয়ে আসে।

এর আগে রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে যোগ দিতে শেখ হাসিনা তার রাষ্ট্রীয় সফরে ১৫ সেপ্টেম্বর লন্ডন পৌঁছান।

যখন রানির কফিনটি নিয়ে যাওয়া হয় তা দেখার জন্য শোকার্তরা বাকিংহাম প্যালেসের চারপাশের রাস্তায় সারিবদ্ধ হয়ে দাঁড়িয়েছিল।

শেষ যাত্রায় কফিনটি লন্ডনের মধ্য দিয়ে যাবে এবং দ্বিতীয় আনুষ্ঠিকতার জন্য উইন্ডসর ক্যাসেলে নিয়ে যাওয়া হবে।

—ইউএনবি