সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

লোডশেডিং: ঘোড়াশাল বিদ্যুৎকেন্দ্র স্বাভাবিক না হওয়া পর্যন্ত পরিস্থিতির উন্নতি হবে না

বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের (বিপিডিবি) একজন শীর্ষ কর্মকর্তা বলেছেন, গত ৪ অক্টোবর জাতীয় পাওয়ার গ্রিডে বিপর্যয়ের পর থেকে ঘোড়াশাল বিদ্যুৎকেন্দ্রটি পূর্ণ ক্ষমতায় পুনরায় চালু করা যায়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক এই কর্মকর্তা বলেন, ‘ঘোড়াশাল বিদ্যুৎকেন্দ্রটি পূর্ণ ক্ষমতায় পুনরায় বিদ্যুৎ উৎপাদন শুরু করতে আরও এক সপ্তাহ সময় লাগতে পারে।’

বিপিডিবির তথ্যে দেখা যায়, ৪ অক্টোবর জাতীয় গ্রিডে বিপর্যয়ের পর দেশে প্রতিদিন প্রায় ১৪ হাজার মেগাওয়াটের বিদ্যুতের চাহিদার বিপরীতে উৎপাদন হচ্ছে ১১ হাজার থেকে ১২ হাজার মেগাওয়াট।

বিপিডিবি কর্মকর্তা বলেন, ‘এর ফলে পরিস্থিতি সামাল দিতে আমাদের প্রায় ২ হাজার মেগাওয়াট লোডশেডিং করতে হচ্ছে।’

তিনি আরও উল্লেখ করেন, ঘোড়াশাল কেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ ঢাকা শহরের চাহিদা মেটাতে প্রধান ভূমিকা পালন করে।

তিনি বলেন, ‘ঘোড়াশাল পুরোদমে চালু না হওয়া পর্যন্ত ঢাকার বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা নেই।’

—-ইউএনবি