সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

ট্রেনের টিকিট বিক্রি শুরু

নিজস্ব প্রতিবেদক :

চলমান লকডাউন শেষে শতভাগ যাত্রী নিয়ে আগামী বুধবার (১১ আগস্ট) থেকে ট্রেন চলাচল শুরু করবে। এ লক্ষ্যে সোমবার (৯ আগস্ট) সকাল ৮টা থেকে কাউন্টারে ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে।

করোনা পরিস্থিতি খারাপ হওয়ার কারণে গত ২৩ জুলাই থেকে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ রয়েছে। দুই সপ্তাহেরও বেশি সময় বন্ধ থাকার পর ট্রেন চালুর খবরে যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

রাজধানীর কমলাপুর ও এয়ারপোর্ট রেলওয়ে স্টেশনে ভোর থেকেই যাত্রীদের লাইনে দাঁড়িয়ে টিকিটের জন্য অপেক্ষা করতে দেখা গেছে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, বাংলাদেশ রেলওয়ে আগামী বুধবার (১১ আগস্ট) থেকে ৩৮ জোড়া আন্তঃনগর ট্রেন ও ২০ জোড়া মেইল এক্সপ্রেস ও কমিউটার ট্রেন পরিচালনা করবে।

করোনা সংক্রমণ রোধে সরকার থেকে বিধিনিষেধ ঘোষণা করা হলে গত ২২ ‍জুন থেকে সারাদেশে ট্রেন চলাচল বন্ধ ছিলো। তবে কোরবানির ঈদকে সামনে রেখে ১৪ জুলাই থেকে লকডাউন শিথিল করা হলে সীমিত পরিসরে স্বাস্থ‌্যবিধি মেনে ২২ জুলাই পর্যন্ত ট্রেন চলাচল করে। এরপর ২৩ জুলাই থেকে আবারও ট্রেন চলাচল বন্ধ ছিল।