সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

ডেঙ্গুঃ ২৪ ঘণ্টায় আরও ২১০ আক্রান্ত

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

দেশে করোনার প্রাদুর্ভাবের মধ্যে ডেঙ্গু পরিস্থিতি দিন দিন অবনতি হচ্ছে। রবিবার সকাল ৮টা পর্যন্ত ২১০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে। এদের মধ্যে ঢাকায় ১৮১ জন এবং বাকি ২৯ জন ঢাকার বাইরে ভর্তি হয়েছেন। গত ১ আগস্ট থেকে প্রতিদিনই ২শ’র ওপর ডেঙ্গু রোগী পাওয়া যাচ্ছে।

স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্যানুযায়ী, এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ৯৩১ জন রোগী চিকিৎসাধীন আছেন। তাদের মধ্যে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ৮৬৩ জন এবং আর বাকীরা ঢাকার বাইরে ভর্তি আছেন।

সরকারি প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারি থেকে এখন পর্যন্ত চার হাজার ৭৫৩ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন। অন্যদিকে চিকিৎসা শেষে তিন হাজার ৮০৮ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন।

এর মধ্যে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ এবং গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) ডেঙ্গু সন্দেহে ১৪ জনের মৃত্যুর তথ্য পাঠানো হয়েছে।