সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

দেশে করোনায় মৃত্যু ২৩ হাজার ছাড়াল

ফাইল ছবি

করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণের মাঝে গেলো ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে আরও ২৬৪ জনের মৃত্যু হয়েছে। এসময় শনাক্ত হয়েছে ১১ হাজার ১৬৪ জন।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি জানানো হয়, নতুন মৃত্যুসহ দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ১৬১ জন। এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১৩ লাখ ৭৬ হাজার ৩২২ জনে দাঁড়িয়েছে।

গত ২৪ ঘণ্টায় ৪৭ হাজার ৪২৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এই সময় শনাক্তের হার শতকরা ২৩.৫৪ শতাংশ।

এই পর্যন্ত করোনায় দেশে মৃত্যুর হার ১.৬৮ শতাংশ। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছে ১২ লাখ ৩৪ হাজার ৭৬২ জন। দেশে সুস্থতার হার ৮৯.৭১ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৯২ জন, খুলনা বিভাগে ২৭ জন, চট্টগ্রামে ৬০ জন, রংপুরে ১৪ জন, বরিশালে ১১ জন, সিলেটে ১৭ জন, রাজশাহীতে ২৫ জন এবং ময়মনসিংহে ১৮ জন মারা গেছেন।

—ইউএনবি