সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

চট্টগ্রামে ৩৫টি প্রকল্প উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

ছবি: পি আই ডি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবিবার চট্টগ্রামে ২৯টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ছয়টি প্রস্তাবিত প্রকল্পের ভিত্তিপ্রস্তর উন্মোচন করেছেন।

প্রধানমন্ত্রী বন্দর নগরীর ঐতিহাসিক রেলওয়ে পলো গ্রাউন্ডে আওয়ামী লীগের চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলা ইউনিট আয়োজিত সমাবেশে যোগদানের আগে প্রকল্পগুলোর উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

৩৫টি প্রকল্পের মোট ব্যয় তিন হাজার ৩৯৮ কোটি ৬৬ লাখ টাকা।

এর মধ্যে ২৯টি প্রকল্প বাস্তবায়নে ব্যয় হয়েছেএক হাজার ৮৯৭ কোটি ৬১ লাখ টাকা, অন্য ছয়টি প্রকল্পের আনুমানিক ব্যয় প্রায় এক হাজার ৫০১ কোটি ৫ লাখ টাকা।

চট্টগ্রাম বন্দরের বিভিন্ন ইয়ার্ড ও টার্মিনালের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি সংগ্রহ, ফটিকছড়ি ও হাটহাজারী উপজেলার হালদা নদী ও ধুরং খালের তীর রক্ষা ও বন্যা নিয়ন্ত্রণ, বিভিন্ন স্কুল, কলেজ ও মাদরাসা ভবন নির্মাণ ও সম্প্রসারণ প্রকল্পগুলোর মধ্যে ছিল।

—ইউএনবি