সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

রোহিঙ্গাদের প্রত্যাবাসনে ওআইসির সমর্থন জোরদার চায় বাংলাদেশ

বাংলাদেশ সংসদের তিন সদস্যের একটি দল শুক্রবার আলজেরিয়ায় ওআইসি সদস্য রাষ্ট্রের সংসদীয় ইউনিয়নের (পিইউআইসি) নির্বাহী কমিটির ৪৮তম বৈঠকে অংশ নিয়েছে।

বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধান এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার বক্তব্য দেন।

তিনি বাংলাদেশ থেকে মিয়ানমারে রোহিঙ্গা শরণার্থীদের শান্তিপূর্ণ প্রত্যাবাসনে বাংলাদেশের প্রতি সমর্থন জোরদার করার জন্য ওআইসিকে অনুরোধ করেন।

পিইউআইসি সাধারণ সম্পাদকের সঙ্গে আলাপকালে তিনি রোহিঙ্গা ইস্যুও তুলে ধরেন।

বাংলাদেশ দলের অন্য দুই সদস্য হলেন আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন এমপি ও এস এম শাহজাদা এমপি।

—-ইউএনবি