সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

মোহাম্মদ সাহাবুদ্দিন বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত

ফাইল ছবি

ক্ষমতাসীন দলের মনোনীত প্রার্থী আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মোহাম্মদ সাহাবুদ্দিনকে বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

রবিবার দুপুরে নির্বাচন কমিশন কার্যালয়ে জমা দেয়া মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সোমবার তাকে নির্বাচিত ঘোষণা করলেন সিইসি।

হাবিবুল আউয়াল সাংবাদিকদের বলেন, ‘নির্বাচনের তফসিল অনুযায়ী রবিবার মোহাম্মদ সাহাবুদ্দিনের জন্য দু’টি মনোনয়নপত্র জমা দেয়া হয়েছিল এবং আজ যাচাই-বাছাই শেষে একটি বৈধ বলে গৃহীত হয়েছে।এজন্য অন্য মনোনয়নপত্র গ্রহণ করার দরকার ছিল না।’

এ বিষয়ে আজ গেজেট জারি করা হবে বলে জানান তিনি।

ক্ষমতাসীন দলের মনোনীত প্রার্থীকে দেশের পরবর্তী রাষ্ট্রপতি ঘোষণা করা হয়। কারণ সংসদে প্রতিনিধিত্বসহ অন্য কোনো রাজনৈতিক দল রাষ্ট্রপতি নির্বাচনের জন্য কোনো নাম প্রস্তাব করেনি।

রাষ্ট্রপতি হামিদ চলতি বছরের ২৩ এপ্রিল তার মেয়াদ পূর্ণ করতে যাচ্ছেন।

সংবিধান অনুযায়ী, বর্তমান রাষ্ট্রপতির মেয়াদ শেষ হওয়ার ৯০ থেকে ৬০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে।

—-ইউএনবি