সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিতর্ক অপ্রত্যাশিত: সিইসি

ছবি: সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল নির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে নিয়ে চলমান বিতর্ককে অপ্রত্যাশিত বলেছেন।

বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘আমাদের সংবিধান, আইন ও আদালতের রায় অনুযায়ী মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি হওয়ার যোগ্য। রাষ্ট্রপতিকে নিয়ে এ ধরনের বিতর্ক অপ্রত্যাশিত।’

দীর্ঘ কর্মজীবনে তিনি জেলা জজ, দুর্নীতি দমন কমিশনের কমিশনার এবং আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। তিনিও একজন বীর মুক্তিযোদ্ধা।

সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাষ্ট্রপ্রধানের পদটি লাভজনক পদ কিনা তা নিয়ে বিতর্ক রয়েছে। এই বিষয়ে সংবিধান বিশেষজ্ঞরা বিভক্ত।

সোমবার বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাহাবুদ্দিনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

—ইউএনবি