সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

রাজধানীর কেন্দ্রগুলোতে টিকা নিতে উপচেপড়া ভিড়

নিবন্ধন জটিলতার কারণে টিকা গ্রহণ কারিদের ভোগান্তি। ছবিটি বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ব বিদ্যালয় ডাক্তার ডরমেটরি থেকে তোলা।

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর কেন্দ্রগুলোতে আজো টিকা গ্রহীতাদের উপচেপড়া ভিড়। লোকজনকে গা ঘেঁষে লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে বেশির ভাগ কেন্দ্রে। টিকা নেয়ার জন্য ভোর পাঁচটা থেকে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করেন তাদের অনেকেই।

রাজধানীর বক্ষব্যাধি হাসপাতাল কেন্দ্রে প্রতিদিন ছয় থেকে সাতশ মানুষকে টিকা দেয়া হচ্ছে। প্রথম ডোজ হিসেবে মডার্নার টিকা নিয়েছিলেন এমন অনেকেই নানা পার্শ্বপ্রতিক্রিয়ার কথা জানালেও দ্বিতীয় ডোজ নিতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন তারা। রাজধানীর প্রতিটি কেন্দ্রে টিকা গ্রহীতাদের উপচেপড়া ভিড় থাকায় স্বাস্থ্যবিধি ছিল পুরোপুরি উপেক্ষিত।

নিবন্ধন জটিলতার কারণে টিকা গ্রহণ কারিদের ভোগান্তি। ছবিটি বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ব বিদ্যালয় ডাক্তার ডরমেটরি থেকে তোলা।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে ২ কোটি ১৭ লাখের বেশি করোনা টিকা প্রয়োগ করা হয়েছে। আর টিকার আওতায় এসেছে এক কোটি ৯৬ লাখের বেশি মানুষ। প্রথম ডোজ নিয়েছেন এক কোটি ৫৭ লাখ এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৫৯ লাখ ৩০ হাজার মানুষ। এ পর্যন্ত টিকার জন্য নিবন্ধনকারীর সংখ্যা ৩ কোটি ২৯ লাখ ৬৪ হাজার ৪৬৬ জন।