সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

রাষ্ট্রপতির বাড়িতে ১৬ পদের মাছে আপ্যায়িত প্রধানমন্ত্রী

ছবি: পি আই ডি

কিশোরগঞ্জের মিঠামইনে রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়িতে মধ্যাহ্নভোজে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মিঠাপানির হাওরের ১৬ পদের মাছ দিয়ে আপ্যায়ন করা হয়।

রাষ্ট্রপতির পারিবারিক সূত্র জানায়, প্রধানমন্ত্রীর পছন্দ বিবেচনা করে স্থানীয় মিষ্টি খাবার পরিবেশন করা হয়েছিল।

মঙ্গলবার বেলা ১১টা ৫ মিনিটে ‘বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ সেনানিবাস’ উদ্বোধনের পর মধ্যাহ্নভোজের জন্য রাষ্ট্রপতির পৈত্রিক বাড়িতে যান শেখ হাসিনা।

রাতাবোরো চালের ভাতের সঙ্গে প্রধানমন্ত্রীকে ১৬ পদের মাছের তরকারি, ভুনা ও দোপেয়েজা পরিবেশন করা হয়। মাছের মধ্যে ছিল- রুই, কাতল, চিতল, আইর, পাবদা, গোলসা ট্যাংরা, কালিবাউশ, শোল, বাইম, চিংড়ি, বোয়াল, গ্রাস কার্প, বাছা, রিটা ও পাঙাশ।

দুই দশকেরও বেশি সময় পর এটাই ছিল প্রধানমন্ত্রীর প্রথম মিঠামইন সফর।

দুপুরের খাবার শেষে তিনি স্থানীয় আওয়ামী লীগের সমাবেশে বক্তব্য দিতে মিঠামইন হেলিপ্যাড মাঠে যান।

—ইউএনবি