সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

ড. ইউনূসের পক্ষে ৪০টি নাম ব্যবহার করে বিজ্ঞাপন কেন: প্রধানমন্ত্রীর প্রশ্ন

নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের পক্ষে ৪০ জনের নাম উল্লেখ করে বিদেশি সংবাদপত্রে কেন বিজ্ঞাপন দেয়া হবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সাম্প্রতিক কাতার সফরের ফলাফল নিয়ে এক সংবাদ সম্মেলনে ইউএনবি সম্পাদক ফরিদ হোসেনের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমি জানি না কি উত্তর দেব। কিন্তু আমার একটা প্রশ্ন আছে। যিনি এত নামীদামি নোবেল প্রাইজপ্রাপ্ত, তার জন্য এই ৪০ জনের নাম খয়রাত করে এনে অ্যাডভারটাইজমেন্ট (বিজ্ঞাপন) দিতে হবে কেন? তাও আবার বিদেশি পত্রিকায়।’

তিনি আরও বলেন, ‘৪০ জন ড. ইউনূসের পক্ষে কোনো বিবৃতি দেয়নি, এটি ছিল একটি বিজ্ঞাপন। যেখানে আমাদের নির্দিষ্ট এক ব্যক্তির পক্ষে ৪০ জনের নাম ব্যবহার করা হয়েছে।’

প্রধানমন্ত্রী বলেন, দেশে আইন আছে এবং সেই আইন অনুযায়ী সবকিছু চলে, ব্যক্তি যেই হোক না কেন। আমাদের বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন। আমরা শ্রমিকদের অধিকার রক্ষা করি। কারা সঠিকভাবে কর প্রদান করে এবং কর সংগ্রহ করে তা তদারকি করার জন্য একটি পৃথক সংস্থা রয়েছে। কেউ যদি আইন ভঙ্গ করে বা শ্রমিকদের অধিকার কেড়ে নেয় তবে আমাদের একটি শ্রম আদালত রয়েছে।

সরকার প্রধান হিসেবে শেখ হাসিনা বলেন যে এসব বিষয়ে তার কিছু করার নেই।

তিনি আরও বলেন, ‘এর বেশি আমি আর কি বলতে পারি? কিন্তু আমি শুধু সবাইকে স্মরণ করিয়ে দিতে চাই যে আমরা পদ্মা সেতু নির্মাণ করেছি।’

—-ইউএনবি