রাশিয়ার করোনা ভ্যাকসিন স্পুতনিক-ভির একটি ডোজই ভাইরাস প্রতিরোধে যথেষ্ট বলে দাবি করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে স্পুতনিকের দু’টি ডোজ ও একটি ডোজের কার্যকারিতার ফারাক কিছুটা থাকবে বলেও জানানো হয়েছে।
বৃহস্পতিবার (৬ মে) এ খবর জানায় নিউ ইয়র্ক টাইমস।
রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড (আরডিআইএফ)-এর তরফে একটি বিবৃতিতে এ দাবি করা হয়েছে, স্পুতনিক-ভি টিকার দু’টি ডোজ নিলে তার কার্যকারিতা হবে ৯১ দশমিক ৬ শতাংশ। তবে এক ডোজের ক্ষেত্রে কার্যকারিতা কিছুটা কমে হবে ৭৯ দশমিক ৪ শতাংশ।
রাশিয়ার তৈরি ওই টিকাটি ৬০টি দেশে অনুমোদিত। তবে ইউরোপিয়ান মেডিসিনস এজেন্সি এবং আমেরিকার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন স্পুটনিক ভি-কে অবশ্য অনুমোদন দেয়নি।
বিবৃতিতে আরো বলা হয়েছে, গত বছর ৫ ডিসেম্বর থেকে চলতি বছরের ১৫ এপ্রিল পর্যন্ত চলা পরীক্ষার উপর ভিত্তি করেই স্পুতনিকের একটি ডোজ অনুমোদন দেওয়া হয়েছে। গোটা বিশ্বে প্রায় ২ কোটি মানুষ স্পুতনিকের প্রথম ডোজ নিয়েছেন।
বিষয়টি বিভিন্ন মহলে বিতর্ক তৈরি হলেও এতে টিকাকরণের গতি ও মানুষের সুরক্ষা আরো বাড়বে বলে মনে করছে রাশিয়া।


আরও পড়ুন
২০০৯ সালের পর জন্মগ্রহণকারীদের ধূমপান নিষিদ্ধ, আইন করছে যুক্তরাজ্য
গাজায় আশার আলো জাগালো একসঙ্গে ৩০০ জুটির বিয়ে
কলম্বিয়ায় মহাসড়কে ভয়াবহ বোমা হামলায় নিহত ১৪, আহত ৩৫