Skip to content

Upcoming
Saudi Arabia
0-0
Uruguay
Source: ESPN

ঢাকা ত্যাগের পূর্বে বিমানবন্দরে ভিভিআইপি লাউঞ্জ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ছবি: পি আই্ ডি

জাপানের উদ্দেশে রওনা হওয়ার আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নবনির্মিত ভিভিআইপি লাউঞ্জ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার প্রধানমন্ত্রী জাপান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে দুই সপ্তাহের সরকারি সফরের প্রথম ধাপে টোকিওর উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি চার্টার্ড ফ্লাইট সকাল ৭টা ৫৬ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

ফ্লাইটটি জাপান সময় বিকাল ৫টায় টোকিওর হানেদা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।

জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী তাকেই শুনসুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিমানবন্দরে স্বাগত জানাবেন। বিমানবন্দরে তাকে গার্ড অব অনার দেওয়া হবে।

—-ইউএনবি