সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

ছবি: পি আই ডি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।

বুধবার টুঙ্গিপাড়ায় প্রয়াত নেতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি।

বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় স্যালুট পেশ করে যখন বিউগল বেজে উঠেছিল।

সংসদ সদস্য কর্নেল (অব.) ফারুক খান, শেখ সালাহউদ্দিন জুয়েল, শেখ হেলাল উদ্দিন, শেখ সারহান নাসের তন্ময় এবং স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা রাষ্ট্রপতিকে স্বাগত জানান।

রাষ্ট্রপতির মোটর শোভাযাত্রা সকাল ১০টা ১৩ মিনিটে বঙ্গভবন থেকে যাত্রা শুরু করে দুপুর ১২টা ৪৫ মিনিটে পদ্মা সেতু হয়ে টুঙ্গিপাড়ায় পৌঁছায়।

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টের হত্যাকাণ্ডের অন্যান্য শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে ফাতেহা ও মোনাজাত করেন।

পাশাপাশি মাজার প্রাঙ্গণে রাখা দর্শনার্থী বইয়ে রাষ্ট্রপতি সই করেন।

পরে রাষ্ট্রপতির স্ত্রী ড. রেবেকা সুলতানা রাষ্ট্রপতির পরিবারের সদস্যদের পক্ষ থেকে সমাধিতে আরেকটি পুষ্পস্তবক অর্পণ করেন।

ড. রেবেকা সুলতানা, ছেলে মোহাম্মদ আরশাদ আদনান রনি, পরিবারের অন্যান্য সদস্য ও নিকটাত্মীয়, রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিব এবং ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তারা সফরকালে রাষ্ট্রপতির সঙ্গে ছিলেন।

সোমবার বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মোহাম্মদ সাহাবুদ্দিন।

—-ইউএনবি