সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

বিকিনি পরে কটাক্ষের মুখে ঋতুপর্ণা

অনলাইন ডেস্ক :

প্রখর দাবদাহে পুড়ছে বাংলা। সেখানে বৃষ্টির নামগন্ধ নেই। আর তাই দুধের স্বাদ ঘোলেই মেটাতে সম্প্রতি গরমে সুইমিংপুলে জলকেলির এক ছবি ইনস্টাগ্রাম পোস্ট করেছিলেন ওপার বাংলার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। ছবিতে গোলাপি বিকিনিতে স্পষ্ট বিভাজিকা, একমুখ হাসি নিয়ে ছবিতে ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘বিট দ্য হিট’। সঙ্গে এও লেখেন, ছবিটি পুরনো। সাম্প্রতিককালে তোলা মোটেও নয়। এরপরেই শুরু হয় কটাক্ষ। নেটিজেনদের একটা বড় অংশ তুমুল তুলোধনা শুরু করেন এই অভিনেত্রীকে। কেন তিনি বিকিনি পরিহিত ছবি দিলেন, তা নিয়ে চলতে থাকে কুৎসিত মন্তব্য। এখানেই শেষ নয়, তার বয়স নিয়েও চলতে থাকে একের পর এক প্রশ্ন। যদিও ঋতুপর্ণা এ সবের উত্তর দেননি। ট্রলকে পাত্তা না দেয়াই সমীচীন বলে মনে করেছেন তিনি। সেলিব্রেটিদের নিয়ে ট্রল বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। হলিউড,বলিউড, টলিউড থেকে শুরু করে সোশ্যাল মিডিয়াতে অনেকবারই নেটিজেনদের ট্রলের মুখে পড়তে হয়েছে। এই নিয়ে প্রকাশ্যেই বারেবারে প্রতিবাদ জানিয়ছেন নায়ক-নায়িকারা। অনেকেরই মতে, অভিনেতারা নাকি ‘সফট টার্গেট’- এমনটাই মনে করেন সাধারণ। তবে বেশিরভাগ ক্ষেত্রেই এই ট্রলকে এড়িয়ে চলারই চেষ্টা করেন তারা। ঠিক যেমন এবারেও করেছেন নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত।