সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

সাদা শাড়িতে চমকে দিলেন মিমি

অনলাইন ডেস্ক :

মানুষ সৌন্দর্যের পূজারি। এক কথায় বলা চলে প্রায় সব বয়সের লোকেরাই সৌন্দর্যের পাগল। রুপ সচেতন মানুষের সব সময় তার প্রিয় অভিনেত্রী কিংবা অভিনেতাকে বিভিন্ন সাজগোজে পছন্দ করে থাকেন। আর তাই অভিনেত্রীরা ভিন্ন ভিন্ন সাজে সামাজিক মাধ্যমে ভক্ত ও অনুরাগীদের মাঝে নিজেকে উপস্থাপন করে থাকেন বিভিন্ন সময়ে। সোমবার এমন এক ছবি আবারও ইন্সটাগ্রাম পোস্ট করলেন মিমি চক্রবর্তী। ছবিতে দেখা গেছে, মিমির পাতলা শরীরে জড়িয়ে রয়েছে দুধ সাদা রংয়ের চিকনকারী শাড়ি। যা দেখতে খুবই দৃষ্টিনন্দন। পোস্ট করা এই ছবি যে কারও রাতের ঘুম কেড়ে নিতে পারে।

একই সঙ্গে তার স্লিভলেস চিকনকারি কাজের উপর তৈরি করা একটি অসাধারণ ব্লাউজ খুব সুন্দর মানিয়েছে। পাশাপাশি চুলটাকে খুব সুন্দর করে বেঁধেছেন এই অভিনেত্রী। শাড়ির সঙ্গে তার অসাধারণ মেকআপ,ঠোঁটে সুন্দর লিপস্টিক আর চোখের মেকআপ যেন আরো সুন্দর করে তুলেছে মিমি চক্রবর্তীকে।

ছবিতে আরও দেখা গেছে, কানে পরেছেন খুব সুন্দর একটি দুল, যা শাড়ির সঙ্গে ভীষণ মাননসই হয়েছে, তবে যেহেতু ঝোলা একটা বড় দুল পরেছেন। তাই বোধ হয়, মিমি চক্রবর্তী গলায় আর কিছু পরেননি, কারণ পুরো মনোযোগটাই যাতে দুলের ওপরে যায়। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ফটোশুট করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন এই জনপ্রিয় অভিনেত্রী। সম্প্রতি এই ছবিটি শেয়ার করার পরে প্রায় ২৫ হাজার রিয়েক্ট দিয়েছেন ভক্তরা। তিনি খুব সুন্দরভাবে শাড়ি পরেছেন যা দেখে কমেন্ট বক্সে প্রশংসার বন্যা বয়ে গেছে।