সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

কুলাউড়া প্রেসক্লাবের সভা অনুষ্টিত

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:

কুলাউড়া প্রেসক্লাবের এক সভা ৩০ এপ্রিল রোববার সন্ধ্যায় প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্টিত হয়।

কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম. শাকিল রশীদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: খালেদ পারভেজ বখশের পরিচালনায় অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও প্রেসক্লাব সদস্য, সাপ্তাহিক কুলাউড়ার ডাক পত্রিকার সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ একেএম সফি আহমদ সলমান, পৌর মেয়র ও প্রেসক্লাব সদস্য, সাপ্তাহিক কুলাউড়ার সংলাপ সম্পাদক অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ।

এ ছাড়াও প্রেসক্লাবের সাংগঠানিক বিষয়াদি নিয়ে আলোচনায় অংশগ্রহন করেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি সুশীল সেনগুপ্ত, কুলাউড়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও প্রেসক্লাব সদস্য, সাপ্তাহিক হাকালুকি সম্পাদক মো: আব্দুল হান্নান, প্রেসক্লাব সদস্য এম. মছব্বির আলী, সাইদুল হাসান সিপন, আব্দুল কুদ্দুছ, তারেক হাসান, এইচ ডি রুবেল, জয়নাল আবদীন, আব্দুল করিম বাচ্চু, ইউসুফ আহমদ ইমন, রাসেল আহমদ ও সুমন আহমদ।

সভায় প্রেসক্লাবের কমিটি পুনর্গঠনের জন্য প্রেসক্লাব সদস্য অধ্যক্ষ একেএম সফি আহমদ সলমান, অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: আব্দুল হান্নানসহ ৩ সদস্য বিশিষ্ট কমিটিকে আগামী ৭ দিনের মধ্যে নতুন কমিটি উপস্থাপনের দায়িত্ব প্রদান করা হয়।

এছাড়াও সভায় আশরাফুল ইসলাম খান হিরো, মাহফুজ শাকিল, এম. আতিকুর রহমান আখই, উপাধ্যক্ষ জহিরুল ইসলাম, এম এ কাইয়ুম, সালাহ উদ্দিন, শাহবান রশীদ চৌধুরী অনি, হাবিবুর রহমান সুজন ও আকাশ আহমদসহ ৯জনকে প্রেসক্লাবের নতুন সদস্য হিসেবে অন্তুভূক্তি করা হয়।