সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

ডামুড্যায় শ্রমিক লীগের মে দিবস পালন

জেলা প্রতিনিধি, শরীয়তপুর (ডামুড্যা) :

দুনিয়ার মজদুর এক হও এক হও এই স্লোগানকে সামনে রেখে ডামুড্যা উপজেলায় আন্তর্জাতিক শ্রমিক দিবস (মে দিবস) উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোমবার (১লা মে) ডামুড্যা বাসস্ট্যান্ড থেকে একটি র‌্যালি বের হয়ে ডামুড্যা পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। র‌্যালীতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাবলু সিকাদার বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ফেরদৌস সরকার। উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমান এর উপস্থিতিতে এ সময় উপস্থিত ছিলেন সাবেক শ্রমিক লীগের সভাপতি কালাম চৌকিদার, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর জমাদার এবং যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হালিম সরদার সহ বিভিন্ন ইউনিয়নের শ্রমিক নেতৃবৃন্দ ও কর্মীবৃন্দ।