সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

২ সপ্তাহের মধ্যে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির উন্নতি হবে: নসরুল হামিদ

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির উন্নতি হতে প্রায় ২ সপ্তাহ সময় লাগবে।

রবিবার বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ে তার কার্যালয়ে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমরা আশা করছি বর্তমান লোডশেডিং থেকে আমরা বেরিয়ে আসতে পারব।’

তিনি স্বীকার করেন যে সাম্প্রতিক দিনগুলোতে লোডশেডিংয়ের ফ্রিকোয়েন্সি বেড়েছে এবং বলেন যে বর্তমানে পরিস্থিতি পরিচালনা করতে কর্তৃপক্ষকে ২৫০০ মেগাওয়াট লোডশেডিং অবলম্বন করতে হচ্ছে।

প্রতিমন্ত্রী বর্তমান সংকটের জন্য বিদ্যুত উৎপাদন ইউনিটে জ্বালানি- বিশেষ করে গ্যাস, কয়লা ও তরল জ্বালানির সরবরাহের ঘাটতিকে দায়ী করেছেন।

তিনি বলেন, ‘আমরা বিদ্যুৎ কেন্দ্রের জন্য প্রয়োজনীয় জ্বালানি সরবরাহের ব্যবস্থা করার জন্য গত দুই মাস ধরে চেষ্টা করছিলাম। কিন্তু এলসি খোলার (লেটার অব ক্রেডিট) সমন্বয় করতে সময় লাগছে।’

তিনি আরও বলেন, তার মন্ত্রণালয় যত দ্রুত সম্ভব পায়রা বিদ্যুৎ কেন্দ্রের জন্য কয়লা আমদানির চেষ্টা করছে।

তিনি বলেন, চলমান তাপপ্রবাহে পরিস্থিতি অসহনীয় হয়ে পড়েছে।

নসরুল হামিদ বলেন, কিছু বিদ্যুৎকেন্দ্র উৎপাদনের জন্য প্রস্তুত রয়েছে। ‘কিন্তু জ্বালানি সুরক্ষিত করার বিষয়টি সবসময় আমাদের হাতে থাকে না।’

—ইউএনবি