সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

ইউক্রেনের কাখোভকা বাঁধ ধ্বংস, নিহতের সংখ্যা বেড়ে ১৭

অনলাইন ডেস্ক :

ইউক্রেনের কাখোভকা জলবিদ্যুৎ কেন্দ্রের বাঁধ ধ্বংস এবং খেরসন অঞ্চলে তীব্র বন্যার মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ জনে।

মঙ্গলবার আঞ্চলিক সরকারের প্রধান আন্দ্রেই আলেক্সিয়েঙ্কো এ কথা জানিয়েছেন।

আলেক্সিয়েঙ্কো এক টেলিগ্রাম পোস্টে বলেন, আজ সকালে হোলা প্রিস্তান শহরে ১২ জন এবং ওলেশকি শহরে পাঁচজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।

ওই কর্মকর্তা আরও জানান, যোগাযোগের সমস্যার কারণে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে কাজ মারাত্মকভাবে ব্যাহত হয়েছে, বিশেষ করে ওলেশকি ও হোলা প্রিস্তান শহরে।

গত ৬ জুন কাখোভকা জলবিদ্যুৎ কেন্দ্রকে লক্ষ্য করে চালানো এক হামলায় বাঁধটি ভেঙে পড়ার পর ভয়াবহ বন্যা দেখা দেয়। এতে সেখানকার হাজার হাজার বাসিন্দা পালিয়ে যেতে বাধ্য হয়।