সাম্প্রতিক
এসএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ হরমুজ প্রণালি নিয়ে অনিশ্চয়তায় ফের বাড়ল তেলের দাম রাশিয়ায় নতুন করে ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির হাসিনা ও হাদি হত্যার আসামিদের দ্রুত ফিরিয়ে দেওয়ার দাবি ঢাকার চাষের মাছে কাদা-কাদা গন্ধ হয় কেন, কী করলে গন্ধ থাকবে না? জুলাই-পরবর্তী সাংস্কৃতিক পরিসর: পরিবর্তনের ইঙ্গিত কোথায়? সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনসহ ৩৮ জনের বিরুদ্ধে দুদকে অভিযোগ ডনের সঙ্গে ১২ লাখ টাকার চুক্তি সামিরা-আজিজের, দাবি রাষ্ট্রপক্ষের আইনজীবীর দেশে লোডশেডিংয়ের ভোগান্তি, এক বছরে ৩০ বার বন্ধ রামপাল বিদ্যুৎকেন্দ্র
Skip to content

প্রধান স্কাউট হিসেবে শপথ নিয়েছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

ছবি: পি আই ডি

রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন প্রধান স্কাউট হিসেবে শপথ নিয়েছেন। রবিবার দুপুরে বঙ্গভবনে বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার ড. মো. মোজাম্মেল হক খান রাষ্ট্রপতিকে শপথবাক্য পাঠ করান এবং স্কাউট ব্যাজ পরিয়ে দেন।

এছাড়াও রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে স্বাতন্ত্র্যসূচক স্কাউট স্কার্ফ পড়িয়ে দেন বাংলাদেশ স্কাউটস সভাপতি মো. আবুল কালাম আজাদ।

পরে বাংলাদেশ স্কাউটসের সভাপতি ও প্রধান জাতীয় কমিশনার বাংলাদেশ স্কাউটসের সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে অবহিত করেন।

অনুষ্ঠানে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহউদ্দিন ইসলাম, প্রেস সচিব মো. জয়নাল আবেদীন, সংযুক্ত সচিব মো. ওয়াহিদুল ইসলাম খানসহ স্কাউটস নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

—–ইউএনবি