সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

মিরপুর বাঙলা কলেজের সামনে বিএনপির পদযাত্রায় হামলা

রাজধানীর মিরপুর সরকারি বাঙলা কলেজের সামনে বিএনপির এক দফা দাবিতে পদযাত্রায় হামলার ঘটনা ঘটেছে।

এক দফা আন্দোলনের অংশ হিসেবে বেলা ১১টা ২০ মিনিটের দিকে গাবতলী থেকে পুরান ঢাকার দিকে যাত্রা শুরু করে বিএনপি।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা পৌনে ১২টার দিকে পদযাত্রাটি মিরপুর কলেজের কাছে পৌঁছালে কয়েকজন যুবক তাদের ওপর হামলা চালায়।

পরে একে অপরকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। সংঘর্ষের সময় একটি মোটরসাইকেল ও একটি সাইকেল পুড়িয়ে দেওয়া হয়।

তবে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেও বিএনপির পদযাত্রা অব্যাহত রয়েছে।

—-ইউএনবি