সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

যুক্তরাষ্ট্রে দুর্ঘটনায় দেড় শতাধিক গাড়ি, নিহত ৭

অনলাইন ডেস্ক :

যুক্তরাষ্ট্রের লুইসিয়ানা অঙ্গরাজ্যের সড়কে ঘন কুয়াশার কারণে ১৫৮টি গাড়ি দুর্ঘটনায় পড়েছে। স্থানীয় সময় সোমবার এসব দুর্ঘটনায় অন্তত সাতজন নিহত হয়েছেন। ২৫ জনের বেশি আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। মঙ্গলবার (২৪ অক্টোবর) ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। লুইজিয়ানা পুলিশ জানিয়েছে, জলাভূমিতে লাগা আগুনের ধোঁয়ার সঙ্গে ঘন কুয়াশার মিশ্রণে এক ধরনের সুপারফগের সৃষ্টি হয়েছে। এই কুয়াশার কারণে গাড়ির চালকেরা রাস্তার বেশি দূর দেখতে পারেননি।

কুয়াশা এতটাই ঘন ছিল যে দৃষ্টি সীমা ১০ ফুটের নিচে নেমে এসেছিল। যার ফলে সড়কের বিভিন্ন স্থানে গাড়ির সংঘর্ষ হয়েছে। পুলিশ জানিয়েছে, গাড়ি সংঘর্ষের ঘটনায় অন্তত সাতজন নিহত হয়েছেন। ২৫ জন আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অনেকের অবস্থা গুরুতর। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করছে পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ছবিতে দেখা গেছে, রাস্তার দুইপাশে অনেক পোড়া গাড়ি পড়ে আছে। একটি আরেকটির উপর পড়ে আছে।