সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

মেক্সিকোতে বন্দুকধারীদের হামলায় পুলিশসহ ১৬ জন নিহত

অনলাইন ডেস্ক :

মেক্সিকোর একটি নিরাপত্তা চৌকিতে দুর্বৃত্তদের হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১ জন পুলিশ কর্মকর্তা রয়েছেন। গত সোমবার দেশটির দক্ষিণাঞ্চলীয় রাজ্য গুয়েরোতে এ ঘটনা ঘটেছে। রাজ্যের প্রসিকিউটর আলেজান্দ্রো হার্নান্দেজ বলেছেন, অজ্ঞাত হামলাকারীরা কয়ুকা দে বেনিতেজের পৌরসভার একটি নিরাপত্তা টহলকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। কীভাবে ঘটনাটি ঘটছে তা নিশ্চিত হওয়া যায়নি। হত্যাকা-ের উদ্দেশ্য নিয়ে তদন্ত শুরু হয়েছে।

এএফপির প্রতিবেদন জানা গেছে, নিহতদের মধ্যে স্থানীয় একটি শহরের নিরাপত্তা প্রধানও রয়েছেন। মূলত মাদকবিরোধী টহল দেওয়ার সময় অস্ত্রধারীরা অতর্কিত আক্রমণ চালায়। পরে গুলি করে পুলিশ কর্মকর্তাদের করে হত্যা করে দুর্বৃত্তরা। গত কয়েক বছর মেক্সিকোয় সন্ত্রাসী হামলায় বেড়েছে কয়েকগুণ। মাদকবিরোধী অভিযান কেন্দ্র করে প্রায়শই গোলাগুলি ও হামলায় প্রাণহানি বাড়ছে। ২০০৬ সাল থেকে দেশটির সরকারের মাদকবিরোধী অভিযান শুরু হয়। ওই সময় থেকে এ পর্যন্ত ৪ লাখ ২০ হাজার হত্যাকা-ের ঘটেছে মেক্সিকোয়।