সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শিশুশিল্পী ফারজিনা আক্তারকে শিক্ষা সহায়তা দিলো ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল

জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২২ এ ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’ সিনেমার জন্য শিশুশিল্পী শাখায় বিশেষ পুরস্কার পেয়েছে ফারজিনা আক্তার। ১৪ নভেম্বর ২০২৩ তারিখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে পুরস্কার প্রদান করেন।

সুনামগঞ্জের তাহিরপুরের জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী ফারজিনা। খুব গরিব পরিবারের সন্তান ফারজিনা। অভাবে নিজেদের বাড়িটিও বিক্রি করতে হয়েছে। এরপর থেকে নানাবাড়িতেই থাকে তারা। ফারজিনার বাবা একজন কৃষক। তার একটি কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে-  ‘পুরস্কার নিতেই তো ঢাকাত আইছি। আমাদের টাকাও দেবে। সেই টাকা দিয়ে বাড়ি বানাব। আমাদের কোনো বাড়ি নেই।’

এ কথাটি ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের নজরে এসেছে। তাই তার নিরবিচ্ছিন্ন ভবিষ্যতের জন্য শিক্ষা সহায়তা হিসাবে ৫০ হাজার টাকা অনুদান প্রদান করে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল। হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য ডাঃ আশীষ কুমার চক্রবর্তী জানান- ফারজিনার বাবা মোঃ সায়েম মিয়ার সাথে কথা বলে টাকা পৌঁছে দেয়া হয়েছে।

—–প্রেস বিজ্ঞপ্তি