সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

শ্রীমঙ্গলে অভিভাবক দলের সাথে মাসিক সভা করেছে ব্রেকিং দ্য সাইলেন্সের

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার (শ্রীমঙ্গল) :

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ব্রেকিং দ্য সাইলেন্সের আয়েজনে ও সেভ দ্য চিলড্রেনের সহযোগিতায় শিশুদের সুরক্ষা নিশ্চিত করার জন্য অভিভাবকদের সাথে দলীয় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার(১৯ নভেম্বর) উপজেলার ৮নং কালিঘাট ইউনিয়নের ভুড়ভুড়িয়া চা বাগান সভা অনুষ্ঠিত হয়। এসময় ব্রেকিং দ্য সাইলেন্স এর কোর সাপোর্ট মডেল (CSM) প্রকল্প কর্মকর্তা জুলেখা শাহজাহান ও সমাজ কর্মী শাওন শীল এর সঞ্চালনায় পাড়াভিত্তিক অভিভাবকদের ৩টি দলের সাথে মাসিক মিটিং অনুষ্ঠিত হয়।

এসময় সভা উপস্থিত সদস্যদের কাছ থেকে শিশু সুরক্ষা, নারী ও শিশু নির্যাতন, জেন্ডার ভিত্তিক বৈষম্য, বাল্যবিবাহ, ইভটিজিং, জন্ম নিবন্ধনে পিছিয়ে পড়া ইত্যাদি বিষয়ে তাদের সমস্যাগুলো নিয়ে আলোচনা করা হয়।