সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

প্যারাগুয়েতে বিমান বিধ্বস্তে ৪ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক :

দক্ষিণ আমেরিকার দেশ প্যারাগুয়েতে বিমান বিধ্বস্ত হয়ে অন্তত চারজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একজন দেশটির আইনপ্রণেতা রয়েছেন। রোববার (৩ ডিসেম্বর) এক প্রতিবেদনে বার্তাসংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত শনিবার প্যারাগুয়েতে বিমান দুর্ঘটনায় দক্ষিণ আমেরিকার এই দেশটির একজন আইনপ্রণেতাসহ আরও তিনজন নিহত হয়েছেন বলে স্থানীয় পুলিশ জানিয়েছে। পুলিশের প্রতিবেদনে বলা হয়, আসানসিয়ন থেকে প্রায় ১৮০ কিলোমিটার (১১২ মাইল) দূরে উড্ডয়নের পরপরই বিমানটি বিধ্বস্ত হয়।

উড্ডয়নের সময় একটি গাছে ধাক্কা দেয় এবং মাটিতে পড়ার পর আগুন ধরে যায়। এই ঘটনায় ক্ষমতাসীন কলোরাডো দলের আইনপ্রণেতা ওয়াল্টার হার্মস ও তার তিনজন দলীয় সদস্য নিহত হন বলে বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ। প্যারাগুয়ের ভাইস-প্রেসিডেন্ট পেড্রো আলিয়ানা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে বলেছেন, ‘আমাদের সহকর্মী, বন্ধু এবং ভাই ওয়াল্টার হার্মসের মৃত্যুর দুঃখজনক সংবাদটি আমি গভীর বেদনার সাথে জানাচ্ছি।’