সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

পাকিস্তানে বন্দুক হামলায় ২ সেনাসহ নিহত ৮

অনলাইন ডেস্ক :

পাকিস্তানের উত্তরাঞ্চলীয় একটি শহরে অজ্ঞাত বন্দুকধারীরা বাসে হামলায় ৮ বাসযাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৬ জন। নিহতদের মধ্যে দেশটির দুজন সেনা সদস্যও রয়েছেন। রোববার (৩ ডিসেম্বর) এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা। আঞ্চলিক সরকারের মুখপাত্র মুহাম্মদ আলী জোহর জানিয়েছেন, স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় বাসটিকে উদ্দেশ করে হামলাকারীরা গুলি চালায়। এতে হতাহতের ঘটনা ঘটে। আহতদের পরে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

পুলিশের মুখপাত্র গোলাম আব্বাসের মতে, এ হামলার ঘটনায় ২৬ জন আহত হয়েছেন। আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, হামলার শিকার বাসটি কারাকোরাম হাইওয়ে দিয়ে যাতায়াত করছিল। এই হাইওয়েটি বিশ্বের সবচেয়ে উঁচু সড়কগুলোর একটি। কর্মকর্তারা জানিয়েছেন, শনিবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই হামলার ঘটনা ঘটে। মূলত হামলাকারীরা বাসে গুলি চালানোর পর একপর্যায়ে এটি বিপরীত দিক থেকে আসা একটি লরির সঙ্গে ধাক্কা খায়। গিলগিট-বালতিস্তানের মুখ্যমন্ত্রী হাজি গুলবার খান এক বিবৃতিতে বলেছেন, হামলার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করবে পাক সরকার।