Skip to content

Upcoming
England
0-0
Argentina
Source: ESPN

New Nation Bangla

চবিতে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ৮

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) গত দুই দিনে বাংলাদেশ ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে অন্তত আটজন আহত হয়েছেন। বুধবার সকাল থেকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শুরু হওয়া সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের একজন সহকারী প্রক্টর, পুলিশ ও ছাত্রলীগের ছয় নেতাকর্মী...

রাজধানীর শ্যামলীতে বহুতল ভবনের আগুনে নিহত ১

ঢাকার শ্যামলী এলাকায় বৃহস্পতিবার রাতে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় নিহত একজনকে উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দপ্তরের মিডিয়া...

কুলাউড়া পৌরসভার ৯১ কোটি টাকার বাজেট ঘোষনা

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার : মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার ২০২২-২০২৩ অর্থবছরের সংশোধিত এবং ২০২৩-২০২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে প্রাক-বাজেট আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। ১ জুন বৃহস্পতিবার দুপুরে পৌরসভা মিলনায়তনে আয়োজিত সভায় বিভিন্ন শ্রেণিপেশার পৌরবাসীরা পরামর্শমূলক বক্তব্য রাখেন।...

গঙ্গাচড়ায় ইউপি চেয়ারম্যান, মেম্বার ও সচিবগণের মৌলিক প্রশিক্ষণের সমাপনী

জেলা প্রতিনিধি, রংপুর (গঙ্গাচড়া): রংপুরের গঙ্গাচড়ায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার ও সচিবগণের ইউনিয়ন পরিষদ সম্পর্কিত তিন দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ কোর্সের সমাপনী হয়েছে। বৃহস্পতিবার বিকেলে (১ জুন) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটরিয়াম কাম মাল্টিপারপাস...

বাজেট ২০২৩-২৪: স্বাস্থ্য খাতে ৩৮ হাজার ৫২ কোটি টাকা বরাদ্দ

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বৃহস্পতিবার তার বাজেট বক্তৃতায় ২০২৩-২৪ অর্থবছরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ খাতে ৩৮ হাজার ৫২ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেন। গত অর্থবছরে বরাদ্দ ছিল ৩৬ হাজার ৮৬৩ কোটি টাকা।...

স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য তরুণ ও নারীদের প্রস্তুত করতে ১০০ কোটি টাকা বরাদ্দ

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে তরুণ ও নারীদের চালিকাশক্তি হিসেবে তৈরি করতে গবেষণা, উদ্ভাবন ও উন্নয়ন কাজের জন্য আগামী বাজেটে ১০০ কোটি টাকা বিশেষ বরাদ্দ রাখা হয়েছে। অর্থমন্ত্রী...

পদ্মা-মেঘনায় ৫০টি বালুবাহী বাল্কহেড জব্দ, আটক শতাধিক

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এখলাসপুর এলাকায় পদ্মা-মেঘনা নদীতে অভিযান চালিয়ে অবৈধভাবে বালুবাহী ৫০টি বাল্কহেড জব্দ ও শতাধিক ব্যাক্তিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১জুন) ভোর থেকে দুপুর পর্যন্ত নৌ-পুলিশ চাঁদপুর অঞ্চলের ৫টি টিম পৃথক অভিযান...

বাজেটে বিদেশ থেকে আনা স্বর্ণের জন্য বিদ্যমান শুল্ক দ্বিগুণ করার প্রস্তাব

২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বিদেশ থেকে আসা প্রতি ১১ দশমিক ৬৬৪ গ্রাম সোনার জন্য শুল্ক কর দ্বিগুণ করা হয়েছে। বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল শুল্ক কর বর্তমান ২...

এভারেস্টের ‘মৃত্যুকূপ’ থেকে পর্বতারোহী উদ্ধার

অনলাইন ডেস্ক : এভারেস্টের ‘ডেথ জোন’ নামক এলাকা থেকে এক মালয়েশিয়ান পর্বতারোহীকে উদ্ধার করা হয়েছে। নেপালি গাইড গেলজে শেরপা তাকে উদ্ধার করেন। বৃহস্পতিবার (জুন ১) এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা...

ভিনগ্রহের প্রাণীর কার্যকলাপের বিশ্বাসযোগ্য প্রমাণ পায়নি নাসা

অনলাইন ডেস্ক : নাসার বিজ্ঞানী ও বিশেষজ্ঞদের একটি দল জানিয়েছে, এখন পর্যন্ত ভিনগ্রহের প্রাণীর কার্যকলাপের বিশ্বাসযোগ্য কোনো প্রমাণ মেলেনি। কিছু ঘটনাকে বিদেশি সামরিক তৎপরতা হিসেবেও ব্যাখ্যা করেছে নাসা। বিবিসি জানিয়েছে, সংস্থাটি ইউএফও সংক্রান্ত ৮০০টি...

আবারও বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক

অনলাইন ডেস্ক : বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির খেতাব আবারও পুনরুদ্ধার করেছেন টেসলা ইনকর্পোরেটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক। বিশ্বের ধনী ব্যক্তির তালিকায় বার্নার্ড আর্নল্টকে ছাড়িয়ে গেছেন তিনি। প্যারিস ট্রেডিংয়ে এলভিএমএইচ এর মালিক বার্নার্ড আর্নল্ট...

আমেরিকার সঙ্গে সংলাপ নাকচ করলো চীন

অনলাইন ডেস্ক : সিঙ্গাপুরে আসন্ন প্রতিরক্ষা সম্মেলনে চীনা ও মার্কিন প্রতিরক্ষামন্ত্রীদের আলোচনার প্রস্তাব নাকচ করে দিয়েছে বেইজিং। দক্ষিণ চীন সাগরে সাম্প্রতিক উত্তেজনার জন্য পরস্পরকে দায়ী করছে দুই দেশ। ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার সঙ্গে...