সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য তরুণ ও নারীদের প্রস্তুত করতে ১০০ কোটি টাকা বরাদ্দ

ফাইল ছবি

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে তরুণ ও নারীদের চালিকাশক্তি হিসেবে তৈরি করতে গবেষণা, উদ্ভাবন ও উন্নয়ন কাজের জন্য আগামী বাজেটে ১০০ কোটি টাকা বিশেষ বরাদ্দ রাখা হয়েছে।

অর্থমন্ত্রী বলেন, তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও উদ্ভাবন কেন্দ্রের মাধ্যমে ৮০ হাজার তরুণ-তরুণীকে উন্নত প্রযুক্তি ও উদ্ভাবনে প্রশিক্ষণ দেবেন।

বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনের সময় তিনি বলেন, ‘আমরা অবকাঠামো তৈরি করছি এবং স্টার্টআপ এবং উদ্যোক্তা উন্নয়নের জন্য উপযোগী সুবিধা প্রদান করছি।’

অর্থমন্ত্রী বলেন, দক্ষতা উন্নয়নের পাশাপাশি তরুণদের জন্য দেশে ও বিদেশে চাকরির সুযোগ সৃষ্টিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

অর্থমন্ত্রী বলেন, তারা তরুণদের চাকরি পাওয়ার প্রথাগত মানসিকতা থেকে বেরিয়ে এসে কর্মসংস্থানের জন্য বিভিন্ন ক্ষেত্র খুঁজতে এবং সমাজে অবদান রাখতে উদ্বুদ্ধ করতে চান।

একই সঙ্গে তিনি বলেন, তারা সঠিক প্লাটফর্ম তৈরি করতে চান। ‘সাধারণ, প্রযুক্তিগত, বৃত্তিমূলক এবং সারা জীবন শিক্ষার জন্য বিভিন্ন ই-লার্নিং প্ল্যাটফর্মে অনলাইন শিক্ষার সুযোগ তৈরি এবং প্রসারিত করা হচ্ছে।’

—-ইউএনবি