সাম্প্রতিক
এসএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ হরমুজ প্রণালি নিয়ে অনিশ্চয়তায় ফের বাড়ল তেলের দাম রাশিয়ায় নতুন করে ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির হাসিনা ও হাদি হত্যার আসামিদের দ্রুত ফিরিয়ে দেওয়ার দাবি ঢাকার চাষের মাছে কাদা-কাদা গন্ধ হয় কেন, কী করলে গন্ধ থাকবে না? জুলাই-পরবর্তী সাংস্কৃতিক পরিসর: পরিবর্তনের ইঙ্গিত কোথায়? সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনসহ ৩৮ জনের বিরুদ্ধে দুদকে অভিযোগ ডনের সঙ্গে ১২ লাখ টাকার চুক্তি সামিরা-আজিজের, দাবি রাষ্ট্রপক্ষের আইনজীবীর দেশে লোডশেডিংয়ের ভোগান্তি, এক বছরে ৩০ বার বন্ধ রামপাল বিদ্যুৎকেন্দ্র
Skip to content

এভারেস্টের ‘মৃত্যুকূপ’ থেকে পর্বতারোহী উদ্ধার

অনলাইন ডেস্ক :

এভারেস্টের ‘ডেথ জোন’ নামক এলাকা থেকে এক মালয়েশিয়ান পর্বতারোহীকে উদ্ধার করা হয়েছে। নেপালি গাইড গেলজে শেরপা তাকে উদ্ধার করেন। বৃহস্পতিবার (জুন ১) এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়, সমুদ্রপৃষ্ঠ থেকে আট হাজার পাঁচশ মিটার উচ্চতায় আটকে ছিলেন ওই পর্বতারোহী। এ সময় ওই এলাকার তাপমাত্রা ছিল মাইনাস ৩০ ডিগ্রি সেলসিয়াস। প্রায় ছয় ঘণ্টার আপ্রাণ চেষ্টার পর পর্বতারোহীকে ‘ডেথ জোন’ থেকে সফলভাবে উদ্ধার করে ভূপৃষ্ঠে নামিয়ে আনেন গেলজে।

নেপালি গাইড গেলজে শেরপা জানান, ‘পর্বতারোহণ করার সময় ওই মালয়েশিয়ান পর্বতারোহীকে দড়ি আঁকড়ে ধরে থাকতে দেখি। এ সময় উনি ঠা-ায় কাঁপছিলেন। ওই এলাকার তাপমাত্রা মাঝে মাঝে মাইনাস ৩০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায়’। এখন পর্যন্ত এভারেস্ট জয় করতে যেয়ে প্রাণ হারিয়েছেন ১২ জন পর্বতারোহী আরও পাঁচজন পর্বতারোহীকে এখনও খুঁজে পাওয়া যায়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।