সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

আবারও বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক

অনলাইন ডেস্ক :

বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির খেতাব আবারও পুনরুদ্ধার করেছেন টেসলা ইনকর্পোরেটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক। বিশ্বের ধনী ব্যক্তির তালিকায় বার্নার্ড আর্নল্টকে ছাড়িয়ে গেছেন তিনি। প্যারিস ট্রেডিংয়ে এলভিএমএইচ এর মালিক বার্নার্ড আর্নল্ট এর শেয়ার ২ দশমিক ৬ শতাংশ কমে গেলে গত বুধবার ইলন মাস্ক আবার বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির খেতাব অর্জন করেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স এর এই বছরের তালিকায়, বিশ্বের ৫০০ জন ধনী ব্যক্তির মধ্যে শীর্ষস্থানের আছেন ইলন মাস্ক। গত ডিসেম্বর মাসে ইলন মাস্ককে ছাড়িয়ে গিয়েছিলেন এলভিএমএইচ এর প্রতিষ্ঠাতা বার্নার্ড আর্নল্ট। বার্নার্ড আর্নল্ট লুই ভিটন, ফেন্ডি, হেনেসিসহ বিভিন্ন ব্র্যান্ডের মালিক।

অর্থনৈতিক প্রবৃদ্ধি মধ্যে এপ্রিল মাস থেকে এলভিএমএইচ এর শেয়ার ১০ শতাংশ কমে যায়, যা বার্নার্ড আর্নল্ট এর ১১ বিলিয়নের নিট মূল্যের ধস নামায়। অন্যদিকে নানা সমালোচনার মাঝেও চলতি বছর টেলায়র শেয়ারে ৫৫ দশমিক ৩ বিলিয়ন ডলার লাভ করেন ইলন মাস্ক। যা তার নেট মূল্যকে ৬৬ শতাংশ থেকে ৭১ শতাংশে বৃদ্ধি করেছে। বর্তমান ইলন মাস্কের মোট সম্পদের পরিমাণ ১৯২ দশমিক ৩ বিলিয়ন ডলার এবং বার্নার্ড আর্নল্ট এর মোট সম্পদের পরিমাণ ১৮৬ দশমিক ৬ বিলিয়ন ডলার।