সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

রাজধানীর শ্যামলীতে বহুতল ভবনের আগুনে নিহত ১

ঢাকার শ্যামলী এলাকায় বৃহস্পতিবার রাতে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এ ঘটনায় নিহত একজনকে উদ্ধার করা হয়েছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দপ্তরের মিডিয়া সেলের গুদাম পরিদর্শক মো. আনোয়ারুল ইসলাম বলেন, রাত ১১টা ২৫ মিনিটের দিকে ‘রূপায়ণ শেলফোর্ড’ নামের ২০ তলা ভবনের সপ্তম তলায় আগুনের সূত্রপাত হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ৪ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি আরও বলেন, ২৩ জনকে নিরাপদে নামিয়ে আনা হয়। এর মধ্যে টার্ন টেবল লেডার (টিটিএল) দিয়ে নামানো হয় ছয়জনকেl

নিহত পুরুষ একজনকে ভবনের ১৯ তলা থেকে উদ্ধার করা হয় বলেও জানান তিনি।

—-ইউএনবি