সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

চবিতে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ৮

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) গত দুই দিনে বাংলাদেশ ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে অন্তত আটজন আহত হয়েছেন।

বুধবার সকাল থেকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শুরু হওয়া সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের একজন সহকারী প্রক্টর, পুলিশ ও ছাত্রলীগের ছয় নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।

সংঘর্ষে ছাত্রলীগের চবি শাখার উপ-দপ্তর সম্পাদক রমজান হোসেন গুরুতর আহত হন। তিনি এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও পুলিশের সামনেই বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে তাদের মধ্যে আবারও সংঘর্ষ হয়।

সহকারী প্রক্টর নাজেমুল আলম মুরাদ জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। সেসময় পুলিশ এলাকাটি ঘিরে রেখেছিল।

পরে র‍্যাব-৭ এর একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলেও জানান তিনি।

—-ইউএনবি