সাম্প্রতিক
Skip to content

Sabreen

শাহজালাল বিমানবন্দরে ১৬ লাখ টাকার বিদেশি মদ জব্দ

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে দুই যাত্রীর কাছ থেকে শুল্কমুক্ত সীমার অতিরিক্ত ৮১ দশমিক ৫০ লিটার বিদেশি মদ জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। বুধবার (৩০ সেপ্টেম্বর) জাতীয় রাজস্ব বোর্ড...

বিশ্ববাজারে তেলের দাম ফের ১০৩ ডলার ছাড়ালো

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা কমানোর বিষয়ে অস্বীকৃতি জানানোর পর বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম প্রতিদিনই বাড়ছে। এর পরিপ্রেক্ষিতে মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তেজনা নতুন করে বাড়ায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা...

শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, আটক চার শতাধিক

ফ্রান্সে স্কুল অবরোধ ও বিক্ষোভকে কেন্দ্র করে কিশোর শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। কয়েক দিন ধরে শিক্ষার্থীরা বিভিন্ন স্কুলের প্রবেশপথ অবরোধ করে আসছেন। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) লিল শহরে একটি উচ্চবিদ্যালয়ের বাইরে আবর্জনার পাত্রে আগুন দেওয়ার...

অক্টোবরে টানা ৫ দিনের ছুটির সুযোগ

চলতি বছর শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্ধারিত পাঁচ দিনের ছুটি রয়েছে। এর সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় শিক্ষার্থীরা ১৮ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা সাত দিন ছুটি ভোগ করবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের...

ভুঁইফোঁড় সংবাদমাধ্যম নিয়ন্ত্রণে সাংবাদিকদের সংজ্ঞা নির্ধারণ হবে: তথ্য প্রতিমন্ত্রী

অনিবন্ধিত ও ভুঁইফোঁড় অনলাইন সংবাদমাধ্যম নিয়ন্ত্রণে সাংবাদিকদের সংজ্ঞা ও মাপকাঠি নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সচিবালয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নেতাদের সঙ্গে বৈঠকের পর...

সালমান শাহ হত্যা মামলা: প্রতিবেদন দাখিলের তারিখ আবার পেছালো

জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহকে (চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন) পূর্বপরিকল্পিতভাবে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় তার স্ত্রী সামীরা হকসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের দিন পিছিয়ে আগামী ৫ নভেম্বর ধার্য করেছেন আদালত। আজ মঙ্গলবার...

নভেম্বর পর্যন্ত বাংলাদেশে কাতারের এলএনজি সরবরাহ বন্ধ

হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি পরিবহনে সংকটের কারণে এশিয়া ও ইউরোপের কয়েকটি দেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি সরবরাহ স্থগিতের মেয়াদ বাড়িয়েছে বিশ্বের অন্যতম প্রধান এলএনজি সরবরাহকারী প্রতিষ্ঠান কাতারএনার্জি। সোমবার (২৮ সেপ্টেম্বর) সংস্থাটি তাদের অনিবার্য...

বাংলাদেশসহ ২০ দেশের বিশেষায়িত ওষুধে শতভাগ শুল্কছাড়ের ঘোষণা ট্রাম্পের

বাংলাদেশসহ ২০টি দেশ থেকে আমদানি করা নির্দিষ্ট শ্রেণির বিশেষায়িত ওষুধ ও সংশ্লিষ্ট উপাদানে ১০০ শতাংশ শুল্ক ছাড় দিয়েছে যুক্তরাষ্ট্র।  আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) থেকে নির্দিষ্ট কিছু পেটেন্ট করা ওষুধ এবং এসব ওষুধ তৈরির উপাদান...

সার্ভার অচল থাকায় বিদেশে বাংলাদেশি মিশনে ভিসা সেবা ব্যাহত

ঢাকায় অবস্থিত এমআরভি কেন্দ্রীয় সার্ভারে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় বিদেশে থাকা বাংলাদেশি মিশনগুলোতে ভিসা ও নো-ভিসা সংক্রান্ত সেবা সাময়িকভাবে ব্যাহত হচ্ছে। স্থানীয় সময় সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে পৃথক জরুরি বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে ব্যাংকক...

প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানকে সহায়তা দেবে সরকার : ড. তিতুমীর

দেশে দক্ষ কর্মসংস্থান সৃষ্টি এবং প্রযুক্তিসেবা সহজ করতে প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানগুলোকে সহায়তা দেবে সরকার। এ লক্ষ্যে কর নীতি, বিনিয়োগ পরিকল্পনা ও সরকারি প্রতিষ্ঠানগুলোর ভূমিকা পর্যালোচনা করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড....

নওগাঁয় দুইদিন বন্ধ থাকার পর বাস চলাচল স্বাভাবিক

নওগাঁয় বাসচালক ও সুপারভাইজারকে মারধরের প্রতিবাদে জেলার অভ্যন্তরীণ সকল রুটে দুই দিন বাস চলাচল বন্ধ থাকার পর আজ থেকে পুনরায় বাস চলাচল শুরু হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল থেকে জেলা প্রশাসন ও পুলিশের সঙ্গে...

পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ছাপাখানায় শিক্ষামন্ত্রী

রাজধানীর বিভিন্ন ছাপাখানা মধ্যরাতে আকস্মিক পরিদর্শন করে বিনামূল্যে বিতরণের জন্য ছাপা পাঠ্যবইয়ের গুণগত মান যাচাই করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, সোমবার দিবাগত...