Skip to content

Category: শিক্ষাঙ্গন

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় : দৃশ্যমান হয়েছে শিক্ষার্থীদের আবেগ-ভালোবাসার প্রধান ফটক

জেলা প্রতিনিধি, রংপুর: মূল ফটক একটি বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য, পরিচিতি, চিন্তা ভাবনা, মননশীলতার চিহ্ন বহন করে। একইভাবে অন্য বিশ্ববিদ্যালয় থেকে আলাদা বৈশিষ্ট্য প্রকাশ করে। বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্যকে কয়েকগুণ বাড়িয়ে তোলে৷ পাশাপাশি গেটটি বিশ্ববিদ্যালয়ের একটি নবজাগরণের বার্তা...

কমিটি গঠন নিয়ে ইন্টার্নদের ধর্মঘট, শেবাচিমে চিকিৎসা সেবা ব্যাহত

কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে দ্বিতীয় দিনের মত চলছে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের শিক্ষানবিশ (ইন্টার্ন) চিকিৎসকদের ধর্মঘট। এদিকে মঙ্গলবার দুপুর ১টা থেকে ইন্টার্ন চিকিৎসকদের ডাকা ধর্মঘটের কারণে হাসপাতালটিতে চিকিৎসা সেবা কার্যক্রম বন্ধ...

বুয়েটের ২০২৪-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। ভর্তি পরীক্ষার চূড়ান্ত মেধা তালিকায় উত্তীর্ণ হয়েছেন মোট ৩ হাজার ৬৮৯ জন শিক্ষার্থী। তবে মেধাক্রম অনুযায়ী বুয়েটে ভর্তির সুযোগ...

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য আবু তাহের

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য ও চবির ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মো. আবু তাহের। বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন উপাচার্য হিসেবে তাকে নিয়োগ দিয়েছেন। মঙ্গলবার...

অবন্তিকার আত্মহত্যা: বিচারের দাবিতে জবি আইন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আইন বিভাগের শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকার আত্মহত্যার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন ও শোক র‌্যালি করেছেন বিভাগের শিক্ষার্থীরা। রবিবার (১৮ মার্চ) বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে শোক র‌্যালি ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয়ের শহীদ...

চবিতে স্থানীয়দের সঙ্গে বিরোধে ‍দুই শিক্ষার্থী আহত, মূল ফটকে তালা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের বিরোধে দুই শিক্ষার্থী আহত হয়েছেন। শুক্রবার (১৫ মার্চ) বিকেলে এ ঘটনা ঘটে। আহত দুই শিক্ষার্থী হলেন- বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০১৮-১৯ সেশনের শাহাদাত হোসেন ও মায়েশা। এ ঘটনার জেরে...

রমজানে ২৫ মার্চ পর্যন্ত খোলা থাকবে স্কুল: শিক্ষা মন্ত্রণালয়

পবিত্র রমজান মাসে মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয়ের ক্লাস আগামী ২৫ মার্চ পর্যন্ত অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর আগে রমজান মাসে মাধ্যমিক বিদ্যালয়ের নিয়মিত কার্যক্রম ১৫ দিন খোলা রেখে গত ১৩ ডিসেম্বর শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির তালিকা...

আপিল বিভাগ হাইকোর্টের আদেশ স্থগিত করায় রোজায় খোলা থাকবে স্কুল

রমজান মাসে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। মঙ্গলবার (১২ মার্চ) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন।...

জাবি ক্যাম্পাসে ধর্ষণ: ৫ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনের সনদ বাতিল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় প্রধান আসামি ছাত্রলীগ নেতা মোস্তাফিজুর রহমানসহ সাত শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রবিবার রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. নূরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এ...

রোজায় প্রাথমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ থাকবে: হাইকোর্ট

রমজানের প্রথম ১০ দিন প্রাথমিক এবং ও ১৫ দিন মাধ্যমিক বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত দুই মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। রবিবার (১০ মার্চ) বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ...

বিভাগীয় শহরগুলোতে ঢাবি বিজ্ঞান ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত

দেশের আটটি বিভাগে একযোগে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ মার্চ) বেলা ১১টায় শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত চলে এ পরীক্ষা। চলতি বছর বিজ্ঞান অনুষদের ১ হাজার...

সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্বখাতভূক্ত ‘সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার- ২০২৩’ -এর ফল প্রকাশিত হয়েছে। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) গণশিক্ষা ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তর পরীক্ষার ফলাফল সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ১ম গ্রুপের (বরিশাল, সিলেট, রংপুর বিভাগ)...