সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

বেরোবিতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে বঙ্গবন্ধু ম্যুরাল

অনলাইন ডেস্ক:
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত পৌনে ১২ টায় বুলডোজার নিয়ে ম্যুরালটি গুঁড়িয়ে দেওয়া।
এর আগে রাত ১০ টায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম ফলক ভেঙে বিজয় ২৪ এবং বঙ্গবন্ধু ম্যুরালের নাম মুক্ত মঞ্চ দেন। অপরদিকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম ফলক ভেঙে ফেলা হলেও এখনো কোনো নাম দেয়নি তারা।

এসময় শিক্ষার্থীরা বলেন, আমরা বেরোবিতে ফ্যাসিস্ট শেখ হাসিনা ও শেখ পরিবারের কোনো চিহ্ন রাখা হবে না। ফ্যাসিস্ট শেখ হাসিনা আজকে দিল্লিতে বসে ভাষণ দিয়ে মানুষকে উস্কানি দিচ্ছে। তা কোন ভাবেই ছাত্র জনতা মেনে নেবে না।