সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

ঢাকা কলেজ ছাত্রদলের হল কমিটি বিলুপ্ত ঘোষণা

ছবি : সংগৃহীত

অনলাইন ডেস্ক:
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা কলেজ শাখার হল কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক পিয়াল হাসান ও সদস্য সচিব মো. মিল্লাদ হোসেনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, ঢাকা কলেজ শাখার অধীনস্থ সকল হল কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। ছাত্রদলের ঢাকা কলেজ শাখার আহ্বায়ক পিয়াল হাসান ও সদস্য সচিব মো. মিল্লাদ হোসেন আজ এ সিদ্ধান্ত অনুমোদন করেন।

শীঘ্রই উক্ত হল ইউনিটগুলোর নতুন কমিটি ঘোষণা করা হবে বলেও উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।