সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

সহকারী জজ নিয়োগ পরীক্ষায় দেশসেরা ববি শিক্ষার্থী হালিমা

হালিমা তুস সাদিয়া

অনলাইন ডেস্ক:
১৭তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে সহকারী জজ হিসেবে দেশসেরা হয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালযয়ের (ববি) আইন বিভাগের শিক্ষার্থী হালিমা তুস সাদিয়া।

হালিমা তার বিভাগে অনার্স ও মাস্টার্সের ফলাফলেও প্রথম স্থান অর্জন করেছেন। বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক সরদার কায়সার আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ও আইন বিভাগের পঞ্চম ব্যাচের শিক্ষার্থী হালিমা।

গতকাল রবিবার বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক শরীফ এম এম রেজা জাকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ১৭তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষার ফল প্রকাশ করা হয়।

হালিমা তুস সাদিয়া বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার লোহালিয়া গ্রামের রহমান কবির ও নাসিমা আক্তার দম্পতির মেয়ে।