সাম্প্রতিক
Skip to content

শীর্ষ খবর

যুক্তরাষ্ট্রে চাকরি করতে বিদেশি শিক্ষার্থীদের গুনতে হতে পারে ৭০০০০ ডলার

যুক্তরাষ্ট্রে পড়তে যাওয়া আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য কাজের সুযোগ আরও কঠিন ও ব্যয়বহুল করার উদ্যোগ নিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। দেশটির হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস) প্রস্তাব করেছে, এফ-১ ভিসাধারী শিক্ষার্থীদের চাকরির প্রশিক্ষণ (অপশনাল প্র্যাকটিক্যাল ট্রেনিং বা...

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫২৮, মামলা ৫৩

রাজধানী ঢাকাতে মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ৫৩টি মামলা দায়ের করা হয়েছে। আজ ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়,...

ওষুধ নয়, জীবনযাত্রার পরিবর্তনে জোর ডব্লিউএইচওর

শিশু ও কিশোরদের স্থূলতা নিয়ন্ত্রণে ওজন কমানোর ওষুধের চেয়ে স্বাস্থ্যকর জীবনযাপনের ওপর বেশি গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, নিয়মিত শরীরচর্চা এবং প্রয়োজন অনুযায়ী কাউন্সেলিংকে স্থূলতা প্রতিরোধের প্রধান উপায় হিসেবে...

খুলনায় প্রকাশ্য দিবালোকে সাব-রেজিস্ট্রারকে অপহরণ, ফিরে এসে মুখে কুলুপ

খুলনা নগরীর সদর সাব-রেজিস্ট্রারের কার্যালয় থেকে প্রকাশ্য দিবালোকে সাব-রেজিস্ট্রার তন্ময় কুমার মণ্ডলকে অপহরণ করে নিয়ে গেছে একদল সন্ত্রাসী। তুলে নেওয়ার প্রায় আধা ঘণ্টা পর তাকে ছেড়ে দেওয়া হয়। বুধবার (৭ অক্টোবর) দুপুরে উক্ত চাঞ্চল্যকর...

‘জামিন পেলে সমাজে বিরূপ ধারণা সৃষ্টি হবে’, গাজী নজরুলের বিষয়ে বিচারক

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের আত্মহত্যায় প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার গাড়িচালক ওবায়দুর রহমানের জামিন নামঞ্জুর করেছেন আদালত। বুধবার (৭ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত উভয় পক্ষের...

মবের শিকার শিক্ষক-শিক্ষার্থীদের অভিযোগ তদন্ত করবে জাতিসংঘ, আসছেন কর্মকর্তা

জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ র‍্যাপোর্টিয়ার ফরিদা শাহিদ আগামী ২৩ নভেম্বর বাংলাদেশে আসছেন। ২০২৪ সালের ৫ আগস্টের পর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মবের শিকার শিক্ষক ও শিক্ষার্থীদের অভিযোগ তদন্ত করবেন তিনি। তার সফরে সহায়তা করবে জাতিসংঘের শিক্ষা,...

আবরার ফাহাদ হত্যার ৭ বছর পরও রায় কার্যকরের অপেক্ষায় পরিবার

বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের সাত বছর পরও তার পরিবার মামলার রায় কার্যকর হওয়ার জন্য অপেক্ষায করছে। ২০২১ সালের ডিসেম্বরে ঢাকার একটি আদালত দেশজুড়ে আলোড়ন সৃষ্টিকারী চাঞ্চল্যকর এই হত্যা...

কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ‘অপতৎপরতা’ কঠোরভাবে দমন করা হবে: ডিবিপ্রধান

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগে কোনো কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম। আজ বুধবার (৭ অক্টোবর) সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে...

বিনিয়োগ আকর্ষণে ২০ উদ্যোগের ৭টি বাস্তবায়ন, পাইপলাইনে ১৩০ কোটি ডলারের বিনিয়োগ

দেশি-বিদেশি বিনিয়োগ বাড়াতে সরকার যে ২০টি উদ্যোগ নিয়েছিল, তার মধ্যে সাতটির বাস্তবায়ন হয়েছে। এসব উদ্যোগের মধ্যে রয়েছে – চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়াতে লালদিয়া কনটেইনার টার্মিনাল, চীনা অর্থনৈতিক অঞ্চল, বন্দরে ২৪ ঘণ্টা কার্যক্রম, সমন্বিত বিনিয়োগসেবা...

নরেন্দ্র মোদির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে নয়াদিল্লিতে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। কূটনৈতিক সূত্রের আভাস অনুযায়ী, দুই দেশের সম্পর্কের বিভিন্ন বিষয়ের পাশাপাশি বাংলাদেশের প্রধানমন্ত্রী...

রামপাল হবে দেশের বৃহৎ সৌরবিদ্যুৎকেন্দ্র

দেশে নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন বৃদ্ধি, উৎসে বৈচিত্র্য আনা এবং কার্বন নির্গমন কমাতে সরকার বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সক্ষমতার এক বিশাল সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণের উদ্যোগ নিয়েছে । বুধবার (৭ অক্টোবর) একনেক চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে...

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৬৫, মামলা ৭৩

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৫ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৭৩টি মামলা দায়ের করা হয়েছে। আজ ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্যসহ...