Skip to content

শীর্ষ খবর

সিলেটে বাসের ধাক্কায় ৬ পুলিশ সদস্য আহত

সিলেটে বিশেষ অভিযান পরিচালনার সময় বাসের ধাক্কায় ঊর্ধ্বতন ৩ কর্মকর্তা ও এক ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) ৬ পুলিশ সদস্য আহত হয়েছেন। এই ঘটনায় বাসচালক পালিয়ে গেলেও সুপারভাইজার ও বাসটি আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি)...

বাগানবাড়ি বস্তিতে আগুনে পুড়েছে ৫০ ঘর

রাজধানীর মিরপুর-১৪ নম্বরের বাগানবাড়ি বস্তিতে অগ্নিকাণ্ডে অন্তত অর্ধশতাধিক ঝুপড়ি ঘর পুড়ে গেছে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম জানান, বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বস্তিতে আগুন লাগে এবং...

এসএসসি পরীক্ষায় বসেছে ২০ লাখ শিক্ষার্থী

অনলাইন ডেস্ক : স্কুলের গণ্ডি পেরোতে এসএসসি ও সমমানের পরীক্ষায় বসেছে ১১ শিক্ষাবোর্ডের ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন পরীক্ষার্থী। সারাদেশের ৩ হাজার ৭ শ কেন্দ্রে বৃহস্পতিবার সকাল ১০টায় একযোগে প্রথম পরীক্ষা শুরু হয়;...

সংরক্ষিত আসনের প্রার্থীর নাম ঘোষণা করল আওয়ামী লীগ

ক্ষমতাসীন আওয়ামী লীগ দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেছে। বুধবার(১৪ ফেব্রুয়ারি) বিকালে গণভবনে অনুষ্ঠিত সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা শেষে ৪৮ প্রার্থীর নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।...

আ.লীগ ছাড়া সবাই বিদ্যুৎ খাতে ক্যাপাসিটি পেমেন্ট বন্ধ করতে চায়: সিপিডি

ক্ষমতাসীন আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের সব রাজনৈতিক দল বিদ্যুৎ খাতে ক্যাপাসিটি পেমেন্ট থেকে বেরিয়ে আসতে চায় বলে একটি বিশ্লেষণ প্রতিবেদন প্রকাশ করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি)। বুধবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর ব্র্যাক সেন্টার ইন...

নতুন শিক্ষা ব্যবস্থা পরিবর্তনের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, নতুন শিক্ষাব্যবস্থা পরিবর্তনের কোনো পরিকল্পনা নেই। বগুড়া থেকে নির্বাচিত জাসদ আসনের সংসদ সদস্য এ কে এম রেজাউল করিম তানসেনের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তবে নতুন পদ্ধতি আরও কার্যকরভাবে...

রপ্তানি আয় বাড়াতে পণ্যের বৈচিত্র্যকরণের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

রপ্তানি আয় বাড়াতে এবং দেশের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সহায়তার জন্য রপ্তানি পণ্যের বৈচিত্র্যকরণের ওপর গুরুত্বারোপ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি মূল্য সংযোজিত তৈরি পোশাক, ফার্মাসিউটিক্যাল পণ্য, প্লাস্টিক, চামড়া, পাটজাত পণ্য, জাহাজ নির্মাণ এবং...

বিজিপিসহ ৩৩০ জনকে বৃহস্পতিবার ফেরত পাঠানো হবে: বিজিবি

মিয়ানমারের সামরিক বাহিনী ও সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের মধ্যে বাংলাদেশে আশ্রয় নেওয়া দেশটির নিরাপত্তা বাহিনী ও অন্যান্য ৩৩৩ সদস্যদের বৃহস্পতিবার একটি জাহাজে করে তাদের দেশে ফেরত পাঠানো হবে। বুধবার (১৪ ফেব্রুয়ারি) বর্ডার গার্ড...

সুন্দরবন দিবস: বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বনে বাড়ছে পর্যটকের সংখ্যা

আজ সুন্দরবন দিবস। বিশ্বের প্রাকৃতিক বিস্ময়গুলোর অন্যতম সমুদ্র উপকূলবর্তী নোনা পরিবেশের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবন। এটির রয়েছে বিশ্বের সর্ববৃহৎ অখণ্ড বনভূমিরও খ্যাতি। প্রাণ ও প্রকৃতির এক লীলাভূমি এই বনে রয়েছে নানা প্রজাতির উদ্ভিদ,...

মাদারীপুরে সরিষার বাম্পার ফলন, লাভের প্রত্যাশা

মাদারীপুর জেলায় চলতি মৌসুমে সরিষার বাম্পার ফলন হয়েছে। ইতোমধ্যে জেলার কিছু কিছু এলাকায় পাকা সরিষা ঘরে তুলতে কৃষকরা ব্যস্ত সময় পার করছেন। অল্প খরচে বেশি লাভ হওয়ায় এই জেলার মানুষ ব্যাপকভাবে সরিষা ফলন করে...

পিজিসিএলের আওতাধীন এলাকায় ৬০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড (পিজিসিএল) গ্যাস সঞ্চালন পাইপলাইনের সংস্কার কাজের জন্য ১৫ ফেব্রুয়ারি রাত ৮টা থেকে ১৮ ফেব্রুয়ারি সকাল ৮টা পর্যন্ত মোট ৬০ ঘণ্টা বগুড়াসহ ৪ জেলায় গ্যাস সরবরাহ সাময়িক বন্ধ রাখার ঘোষনা দিয়েছ।...

৪ দিনের রিমান্ডে ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক ও তার স্ত্রী

গৃহকর্মীর ‘অবহেলাজনিত মৃত্যুর মামলায় ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হক ও তার স্ত্রী তানিয়া খন্দকারের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার(১৩ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমান শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন।...