সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

বিএসএমএমইউর সামনে আন্দোলনকারী-আ. লীগ সংঘর্ষ, কয়েকটি গাড়িতে আগুন

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের সামনে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষের সময় পার্কিং করা কয়েকটি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, হাসপাতালের সামনের রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি মোটরসাইকেল ও অন্যান্য যানবাহনে আগুন ধরিয়ে দেওয়া হয়।

শাসক দলের কর্মীরাই আগুন ধরিয়েছে বলে অভিযোগ আন্দোলনকারীদের।

এদিকে সড়ক অবরোধ থাকায় দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি ফায়ার সার্ভিস। এতে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা ব্যাহত হয়।

প্রত্যক্ষদর্শীরা আরও জানায়, হাসপাতালের কাছে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা আন্দোলনকারীদের বাধা দেওয়ার চেষ্টা করলে তাদের ধাওয়া করে আন্দোলনকারীরা।

—-ইউএনবি