বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়ক থেকে কাঁটাতারের ব্যারিকেড অপসারণ
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সড়কের দু’পাশে দেওয়া কাঁটাতারের ব্যারিকেড সরিয়ে নিয়েছে পুলিশ। এর অর্থ দলটির কার্যালয় আবার খোলার অনুমতি দিয়েছে পুলিশ। তবে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের কলাপসিবল গেট এখনো বাইরে থেকে তালাবদ্ধ থাকায় মঙ্গলবার...
