সাম্প্রতিক
Skip to content

জাতীয়

৪ জেলায় মৃদু শৈত্যপ্রবাহ, সর্বনিম্ন তাপমাত্রা সামান্য উন্নতি

দেশের চারটি জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে গেলেও রবিবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বাংলাদেশের সর্বনিম্ন তাপমাত্রার সামান্য উন্নতি হয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এই ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ২ ডিগ্রি...

ইভিএম কেনার বিষয়টি স্থগিত করা হয়েছে, বাতিল হয়নি: ইসি সচিব

নির্বাচন কমিশন (ইসি) সচিব মো.জাহাঙ্গীর আলম জানিয়েছেন, সরকার এই মুহূর্তে দুই লাখ ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) কেনার বিষয়টি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। তবে ক্রয় প্রকল্পটি বাতিল করা হয়নি। তিনি বলেন, ‘চলমান বৈশ্বিক অর্থনৈতিক সংকটের...

রাষ্ট্রপতি নির্বাচন: স্পিকারের সাক্ষাৎ চেয়েছেন সিইসি

প্রধান নির্বাচন কমিশনার ২২তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে বৈঠকের জন্য স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সাক্ষাৎ চেয়েছেন। বিষয়টি নিশ্চিত করে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সাংবাদিকদের বলেন, সিইসি কাজী হাবিবুল আউয়াল তার সঙ্গে যোগাযোগ...

নিষেধাজ্ঞার মধ্যে থাকা রুশ জাহাজ গ্রহণ করবে না বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন রবিবার বলেছেন, নিষেধাজ্ঞার মধ্যে থাকা রুশ জাহাজ বাংলাদেশ গ্রহণ করবে না। তিনি বলেন, রাশিয়ার ৬৯টি জাহাজ নিষেধাজ্ঞার আওতায় রয়েছে। এর বাইরেও রাশিয়ার হাজার-হাজার জাহাজ আছে। স্যাংশনে থাকা ৬৯টা...

রাষ্ট্রপতি নির্বাচন ২৩ ফেব্রুয়ারির মধ্যে: ইসি সচিব

নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাঙ্গীর আলম বলেন, আগামী ২৩ ফেব্রুয়ারির মধ্যে বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। রবিবার ইসি ভবনে এক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। তিনি বলেন, ‘ইতোমধ্যে প্রক্রিয়া শুরু...

সুইডেনে পবিত্র কোরআন পোড়ানোর তীব্র নিন্দা বাংলাদেশের

সুইডেনের স্টকহোমে তুর্কিয়ে প্রজাতন্ত্রের দূতাবাসের সামনে শনিবার (২১ জানুয়ারি) একজন কট্টর ডানপন্থী নেতার পবিত্র কোরআন পোড়ানোর ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘মত প্রকাশের স্বাধীনতার ছদ্মবেশে সারা বিশ্বের মুসলমানদের পবিত্র মূল্যবোধের...

চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্তদের নিয়ন্ত্রণে দেশের স্বাস্থ্য বিভাগের শীর্ষ পদগুলো

নিজস্ব প্রতিবেদক: চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্তদের নিয়ন্ত্রণে দেশের স্বাস্থ্য বিভাগের শীর্ষ পদগুলো। আর ওই পদধারীরা নিয়োগ পেয়েই নিজেদের ইচ্ছেমতো প্রতিষ্ঠান পরিচালনা করছে। পাশাপাশি সরকারি চাকরি বিধিতে কর্মকর্তা-কর্মচারীদের রাজনৈতিক সংশ্লিষ্টতা নিষিদ্ধ হলেও অনেকেই বিধি লঙ্ঘন করে ক্ষমতাসীন...

এ বছর হজ ফ্লাইটে নিজস্ব বিমান ব্যবহার করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এ বছর হজ ফ্লাইট পরিচালনার জন্য বিমান ইজারা না নিয়ে নিজস্ব বিমান ব্যবহার করবে। জাতীয় পতাকাবাহী সংস্থাটির সিইও এবং ব্যবস্থাপনা পরিচালক শফিউল আজিম ইউএনবিকে বলেন, ‘যেহেতু আমরা লিজ প্রক্রিয়া থেকে উপকৃত...

কিশোরগঞ্জ হাওর অঞ্চলে এলিভেটেড সড়ক নির্মাণ করবে সরকার

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) মঙ্গলবার হাওর অঞ্চলে মসৃণ ও নিরবচ্ছিন্ন সড়ক যোগাযোগ নিশ্চিত করার লক্ষ্যে কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলা সদর থেকে করিমগঞ্জ উপজেলা পর্যন্ত একটি এলিভেটেড সড়ক নির্মাণের জন্য পাঁচ হাজার ৬৫১...

ইসলামের মর্মবাণী প্রচারে আরও ৫০ মডেল মসজিদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিতীয় ধাপে ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রসহ ৫০টি মডেল মসজিদ উদ্বোধন করেছেন। সোমবার তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে দেশের বিভিন্ন স্থানে অবস্থিত মসজিদগুলো উদ্বোধন করেন। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ফরিদপুরের ভাঙ্গা...

জনগণের স্বাধীনতা, মর্যাদার অধিকার সমুন্নত রাখতে প্রতিটি দেশে নাগরিক সমাজের কণ্ঠস্বর গুরুত্বপূর্ণ: যুক্তরাষ্ট্র

মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে যে প্রতিটি দেশে নাগরিক সমাজের কণ্ঠস্বর জনগণের স্বাধীনতা ও মর্যাদার অধিকার সমুন্নত রাখতে গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু এবং বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস রবিবার...

র‌্যাবের সংস্কার নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেছেন, এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সংস্কার নিয়ে মার্কিন পক্ষ কোনো আলোচনা করেনি; বরং তারা র‌্যাবের বর্তমান কর্মকাণ্ডকে ‘সন্তোষজনক’ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, ‘নিষেধাজ্ঞা প্রত্যাহার করা একটি জটিল প্রক্রিয়া...