সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

৪০ তলা থেকে লিফট ছিঁড়ে নিহত ৭

অনলাইন ডেস্ক :

ভারতের মহারাষ্ট্রের থানে এলাকায় নির্মাণাধীন একটি ভবনের ৪০ তলা থেকে লিফট ছিঁড়ে সাত শ্রমিকের মৃত্যু হয়েছে। এনডিটিভির এক প্রতিবেদনে প্রতিবেদনে হয়, ঘটনাটি ঘটেছে রোববার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ। ৪০ তলা থেকে লিফট ভেঙে পড়ে বেসমেন্টের তৃতীয় তলায়। সঙ্গে সঙ্গে পাঁচ জনের মৃত্যু হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও দুই শ্রমিক। পুলিশ জানিয়েছে, কয়েকদিন আগেই ৪০ তলার ওই বহুতলটি তৈরি হয়েছে। ওই বহুতলের ছাদে বেশ কিছু কাজ বাকি ছিল। সেই কাজ শেষ করেন সাত শ্রমিক। তারপরই লিফট দিয়ে নিচে নামছিলেন তারা। সেই সময়েই ঘটে বিপত্তি।

এক ধাক্কায় মোট ৪৩ তলা নিচে ভেঙে পড়ে লিফট। ভেঙে পড়া লিফটে বন্ধ থাকা অবস্থাতেই পাঁচ শ্রমিকের মৃত্যু হয়। এই ঘটনার পর প্রশ্ন উঠছে লিফটের রক্ষণাবেক্ষণ নিয়ে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দাবি, গত ২৩ আগস্টই লিফটের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা হয়েছিল। সেখানে কোনো সমস্যা দেখা যায়নি। যদিও কর্তৃপক্ষের এই দাবিকে ভুয়া বলে উড়িয়ে দিয়েছেন স্থানীয়রা। স্থানীয় প্রশাসন জানিয়েছে, লিফট ভেঙে পড়ার ঘটনার তদন্ত শুরু হয়েছে।