সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

শহীদ নূর হোসেন দিবস আজ

ছবিঃ সংগৃহীত

বাংলাদেশে স্বৈরাচারবিরোধী আন্দোলন ও গণতন্ত্র পুনরুদ্ধারের ইতিহাসে এক অনন্য ও অবিস্মরণীয় দিন শহীদ নূর হোসেন দিবস। আজ ১০ নভেম্বর, যথাযোগ্য মর্যাদায় দেশজুড়ে দিবসটি পালিত হচ্ছে। ১৯৮৭ সালের এই দিনে তৎকালীন সামরিক স্বৈরশাসক হুসেইন মুহম্মদ এরশাদের বিরুদ্ধে রাজপথের আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ হন অকুতোভয় তরুণ নূর হোসেন।

১৯৮৭ সালের ১০ নভেম্বর স্বৈরাচারবিরোধী রাজপথের মিছিলে কোনো প্ল্যাকার্ড বা ব্যানার ছাড়াই শামিল হয়েছিলেন নূর হোসেন। তিনি নিজের উদাম বুকে ও পিঠে সাদা রঙে লিখেছিলেন অনন্য এক সাহসী স্লোগান—”স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক”। ঢাকার জিরো পয়েন্ট (বর্তমান শহীদ নূর হোসেন স্কয়ার) এলাকায় মিছিলটি পৌঁছালে স্বৈরাচারী সরকারের লেলিয়ে দেওয়া পুলিশ বাহিনী নির্বিচারে লাঠিচার্জ, টিয়ারগ্যাস ও গুলি বর্ষণ শুরু করে। পুলিশের একটি বুলেট এসে বিদ্ধ হয় নূর হোসেনের বুকে, রাজপথ রক্তাক্ত করে লুটিয়ে পড়েন এই ‘জীবন্ত পোস্টার’।

সেদিন নূর হোসেনের সাথে নূরুল হুদা বাবুল এবং কিশোরগঞ্জের বাজিতপুরের ক্ষেতমজুর নেতা আমিনুল হুদা টিটোসহ আরও বেশ কয়েকজন আন্দোলনকারী প্রাণ হারান।

নূর হোসেনের এই আত্মদান তৎকালীন স্বৈরাচারবিরোধী আন্দোলনকে এক অভাবনীয় গণঅভ্যুত্থানে রূপ দেয়। তাঁর রক্তদানের মধ্য দিয়ে দেশের গণতন্ত্রকামী মানুষের লড়াই আরও তীব্র ও অপ্রতিরোধ্য হয়ে ওঠে। এরই ধারাবাহিকতায় ১৯৯০ সালের ৬ ডিসেম্বর বাধ্য হয়ে ক্ষমতা ত্যাগ করতে বাধ্য হন স্বৈরশাসক এরশাদ এবং দেশে গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা ঘটে।

দিবসটি উপলক্ষে প্রতিবছরের মতো এবারও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে। সকাল থেকেই রাজধানীর গুলিস্তানের শহীদ নূর হোসেন স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানাচ্ছেন বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। এ ছাড়া শহীদ নূর হোসেনের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

বাংলাদেশের ইতিহাসে শহীদ নূর হোসেনের সাহস ও ত্যাগ আজীবন অন্যায়, জুলুম এবং স্বৈরাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর অনুপ্রেরণা হয়ে থাকবে।

এনএনবাংলা/ইএস